আর্কাইভ
ads
logo

শ্রীমঙ্গলে দা ঠেকিয়ে নারীর গহনা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ১০:৪০ পি.এম
শ্রীমঙ্গলে দা ঠেকিয়ে নারীর গহনা ছিনতাই

ads

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকালবেলায় প্রকাশ্যে এক নারীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের মাস্টার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সন্তানকে দিয়ে বাসায় ফেরার পথে মাস্টারপাড়া টার্নিং এলাকায় রিকশায় থাকা অবস্থায় ওই নারী ছিনতাইয়ের শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, “খেলাপাড়া ১২-৮৯১৩ ঢাকা মেট্রো-প” নম্বরের একটি মোটরসাইকেলে করে আসা দুইজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। পরে তারা ধারালো দা দেখিয়ে নারীর গলায় চাপ দিয়ে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর ভীতসন্ত্রস্ত অবস্থায় ওই নারী রিকশাযোগেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যান।

ভুক্তভোগী জয়া রানী সাহা বলেন, প্রতিদিনের মতো তিনি সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র দা দিয়ে ভয় দেখিয়ে তার গলায় অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বাধ্য করে এবং গহনা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একাধিক টিম কাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ